বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল উপজেলা পরিষদ : নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের যাত্রা শুরু

সংবাদদাতা ॥  সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যক্রম পরিচালনার যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে বিকালে অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশ গ্রহনের মাধ্য দিয়ে তাদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্র“য়ারি সরাইল উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. শের আলম মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার নির্বাচিত হন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে তারা গত ১ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন করেন। শপথ গ্রহনের সাতদিন পর পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলেন তাঁরা। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার,সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিন, নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। সোহাদ্যপুর্ণ সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা