সরাইলে প্রতিবন্ধীদের পরিচয়পত্র বিতরণ

sarail-pic-29-09-2সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা। সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও সাংবাদিক শফিকুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, প্রতিবন্ধী নয়। আপনারা এখন দেশের সূবর্ণ নাগরিক। বোঝা নয়, আপনারাও দেশের সম্পদ। আপনাদের ভিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১৩ সালে সারা দেশে জরিপ কার্যক্রমের মাধ্যমে আপনাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। পরে প্রধান অতিথি উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার ৭০৭ জন প্রতিবন্ধীর হাতে তাদের পরিচয় পত্র তুলে দেন।

 

এ জাতীয় আরও খবর

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস্‌?

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসকষ্টে রোগীরা

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শহীদ নূর হোসেন দিবস

প্রকৃতির মাঝে হারালেন প্রভা

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি