ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও এর উদ্যোগে ৯টি ইউনিয়নের ২ হাজার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুলতানপুরে নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ। পরে অতিথিবৃন্দ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর