ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্হানীয়দের মার্ধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ির সামনে ডোবা পাড় থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) নুরুল আমিন বলেন, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি হানিফ মিয়া। পরে আজ বৃহস্পতিবার সকালে স্হানীয়দের মার্ধ্যমে খবর পেয়ে পুলিশ এসে ডোবার পাড়  তার লাশটি উদ্ধার করে।  ময়না তদন্তের জন্য লাশ জেলা সদরের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শরীরের আঘাতে চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে । কারা এ ঘটনা ঘটিয়েছে তা সনাক্তের জন্য  তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর