বিজিবি’র অভিযানে কসবা সীমান্তে গাঁজাসহ যুবক আটক

picture-01২২ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া নামক স্থানে নিয়মিত অভিযান পরিচালনাকালে বিকাল ২:৪৫ ঘটিকায় ০৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবকের নাম ও ঠিকানা- মোঃ জামাল মিয়া(২৫), পিতা- মোঃ আজিজ মিয়া, গ্রাম- কুইয়অপানিয়া, ডাকঘর- চন্ডিদার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে আসামীকে ০২ (দুই) বৎসরের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে। বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর