বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শুক্রবার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দারু মিয়া স্মৃতি বৃত্তি পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এমাজউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো:জসীম, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সিনহ্ া, বোয়েটের সাবেক ডেপুটি রেজিষ্টার আজিজুল হক, রেহানা সুলতানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.এমাজউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ অন্তহীন সম্ভাবনার দেশ। ২০৫০ সালে আমেরিকা, ক্যানাডা , ইউরোরুপের সপ্নের দেশ হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর