নাসিরনগরে কৃষকের হাত-পা বাধাঁ লাশ উদ্ধার

nasirnagar-picturelash-uddarআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কৃষকরে হাত পা বাঁধা অবস্থা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যতিন্দ্র চৌধুরী (৫০) উপজেলার ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের মৃত কিংটর সরকারের ছেলে। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের পাতাইয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ,মঙ্গলবার রাতে ভলাকুট বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন যতীন্দ্র সরকারকে হত্যা করে হাত-পা বেধেঁ পার্শ্ববতী খালে ফেলে দেয়। ভোররাতে স্থানীয় লোকজন খালে তার লাশ পড়ে থাকতে দেখে চাতলপাড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ মোল্লা জানান,নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

 

এ জাতীয় আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসকষ্টে রোগীরা

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শহীদ নূর হোসেন দিবস

প্রকৃতির মাঝে হারালেন প্রভা

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী