নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে নবীনগর উপজেলার আলীয়াবাদ গোলচত্বর থেকে র‍্যালিটি শুরু হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলীয়াবাদ গোলচত্বরে সমবেত হন। পরে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর বিশাল মিছিলটি কনিকাড়া ব্রিজ পর্যন্ত যায়। সেখান থেকে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে ফিরে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে বিশেষভাবে নজর কাড়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নবীনগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী আমির হোসেন বাবুলের নেতৃত্বে বের হওয়া বিশাল মিছিল। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি র‍্যালিতে আলাদা মাত্রা যোগ করে।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন।

এদিকে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর) নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫