নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।পুরাতন আব্বায়ক কমিটি বিলুপ্তি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীকে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এবং শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

নবগঠিত নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ কে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার দেবনাথ, সুবীর দাস ও প্রদীপ বিশ্বাস; নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য; উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজন্ত ভদ্র; মানিক বিশ্বাস, বিপুল সাহা, সীতানাথ সূত্রধর, অধ্যাপক অঞ্জন নাগ, রতন চন্দ্র, মনোরঞ্জন সূত্রধর, ডা. খোকন আচার্য, শংকর দাস, সরস্বতী বর্মন, পার্থ পাল, মিঠু সূত্রধর, শ্যামল চন্দ্র বর্মন, টিটন চন্দ্র পাল, সুদীপ দেব বাবুল, দুলাল দেব, অঞ্জন দেবনাথ, গোপাল বণিক, শ্যামল কুমার দেব, গৌরপদ দাস, কালিপদ সূত্রধর, টিটন দাস, মিঠু দর চৌধুরী ও চন্দ্রজিৎ ভৌমিক,সাধন সাহা জয় সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নবগঠিত পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, “হিন্দুরা সংখ্যালঘু—এই শব্দটি কখনো ব্যবহার করবেন না। আমরা সবাই ভাই ভাই। একত্রে মিলেমিশে সম্প্রীতির সঙ্গে বসবাস করব। আপনাদের সুখে-দুঃখে আমি পাশে থাকব।”
তিনি আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে নবীনগর উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী