বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলার করিডোরে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন, যা তাকে মানসিকভাবে আতঙ্কিত ও বিব্রত করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এর আগে তিনি কখনও এমন ঘটনার মুখোমুখি হননি। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রক্টরিয়াল টিম সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে বিষয়টি জানানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য থানায় চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।

যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা বেগম মিলি বলেন, আগামী শনিবার সংশ্লিষ্টদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি

বৃহস্পতিবার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা