শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

news-image

যশোর প্রতিনিধি : যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের টিম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী বলেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশনের টাকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে তিনি যোগাযোগ করেন। দীর্ঘদিন তিনি নানাভাবে তাকে ঘোরাতে থাকেন। বাধ্য হয়ে তিনি শিক্ষা কর্মকর্তাকে ৮০ হাজার টাকা দেন। তবে শিক্ষা কর্মকর্তা আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন। তবে টাকা না দিলে পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষা কর্মকর্তা। তা ছাড়া তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেন শিক্ষা অফিসার আশরাফুল আলম।

ভুক্তভোগী ন, বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য আরও ১ লাখ ২০ হাজার টাকা তিনি আশরাফুলের হাতে তুলে দেন। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে শিক্ষা অফিসে গিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে আটক করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ