,

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় : নদী ‘জীবন্ত সত্ত্বা’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মধ্যে দিয়ে প্রবাহমান সব নদ-নদীকে ‘জীবন্ত সত্ত্বা’ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন এ সংক্রান্ত রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। তুরাগ নদ দখল ও দূষণ নিয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১৬ সালে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৩ ফেব্রুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

রায়ে নদ-নদীকে জীবন্ত ও আইনি সত্ত্বা, আইনি ব্যাক্তি ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে নদ-নদী দখলকে ফৌজদারি অপরাধ, দখলকারীদের ব্যাংক লোন না দেওয়া, যে কোনো নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কথা বলা হয় হাইকোর্টের রায়ে।

গত ১৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন করে আপিল নিষ্পত্তি করে রায় দেয়। রায়ের বরাতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, নদ- নদীকে ‘জীবন্ত সত্ত্বা’ ঘোষণার সিদ্ধান্তটি সর্বোচ্চ আদালতে বহাল রয়েছে। তবে, হাইকোর্টের রায়ে ৪ নম্বর নির্দেশনা অনুযায়ী ‘দূষণকারীকর্তৃক ক্ষতিপূরণ প্রদানের নীতিকে আইনের অংশ ঘোষণা করা’ বাতিল হয়েছে। ৭ নম্বর নির্দেশনা ‘নদী দখলকে ফৌজদারি অপরাধ ঘোষণা’, ১৪ নম্বর নির্দেশনা ‘নদী দখলদারদের ব্যাংক লোন বন্ধ’, ১৫ নম্বর নির্দেশনা নদী দখলদারদের ‘নির্বাচনে অযোগ্য ঘোষণা’ সম্পর্কে হাইকোর্টের রায় সংশোধন করে এই তিনটি নির্দেশনা সাজেশন বা মতামত হিসেবে বলা হয়েছে।

হাইকোর্টের রায়ের নির্দেশনা সংশোধনের কারণ হিসেবে সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, আইন প্রণয়ন করার এখতিয়ার শুধুই জাতীয় সংসদের। আদালত সংসদকে আইন করতে নির্দেশ দিতে পারেন না, তবে কোনো আইন সংবিধান পরিপন্থি হলে উচ্চ আদালত তা বাতিল করতে পারেন কিংবা আইন সংশোধনের জন্য আদালত মতামত দিতে পারেন।

তিনি বলেন, হাইকোর্টের রায়ে নদী কমিশনকে স্বাধীনভাবে চলা, এটিকে আরও অধিক কার্যকর করা এবং কমিশনকে নদীর অভিভাবক ঘোষণা করা হয়েছিল। আপিল বিভাগে এই সিদ্ধান্তগুলো বহাল রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম