[bangla_day], [english_date] [bangla_date]

দেশে করোনায় চার মাসে আক্রান্ত ২ লাখ ছাড়াল

news-image

নিউজ ডেস্ক : দেশে প্রথম করোনা আক্রান্ত হওয়ার পর গত চার মাসের বেশি সময়ে ২ লাখের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন।

এই সময়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫৮১ জন কোভিড রোগী মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন এবং মোট সুস্থ ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৮১
জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৪০ জন আর নারী ৫৪১ জন।

নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১০ জন এবং ৮১-৯০ বছরের এক জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।

ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৫ জন,
সিলেটে ৪ জন, খুলনায় ৬ জন, বরিশাল ও ময়মনসিংহে একজন করে জন মারা গেছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ২৬৯ জন, চট্টগ্রামে ৬৫৮ জন, রাজশাহী ১৩৬, খুলনায় ১৫৬ জন, বরিশালে ৯৮ জন, রংপুরে ৮৭, সিলেটে ১২০ এবং ময়মনসিংহে ৫৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি