সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে ইরান!

news-image

অনলাইন ডেস্ক : ইরানের মাহান এয়ার নামে একটি এয়ারলাইনের ফ্লাইটের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে বিবিসির এক তদন্তে জানা গেছে। ওই ফ্লাইটের সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীরও সম্পর্ক আছে বলে তদন্তে জানা গেছে।

ওই বিমানটি উড্ডয়ন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে যাত্রী নিয়ে লেবানন এবং ইরাকে গিয়েছিল এবং এর ফলে দুটি দেশেই প্রথমবারের মতো কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত লোকের অস্তিত্ব সরকারিভাবে চিহ্নিত হয়।

জানুয়ারি মাসের শেষ দিকে তেহরান সরকার চীনগামী বা চীন থেকে আসা সব বিমানের ওপর সরকারিভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ফ্লাইট ট্র্যাকিং উপাত্ত থেকে দেখা যায় ইরান একটি মাত্র এয়ারলাইন, মাহান এয়ার সেই নিষেধাজ্ঞা লংঘন করেছিল। তাদের বিমান সরাসরি চীন গিয়েছিল এবং বিবিসির তদন্তে বেরিয়ে এসেছে যে এই মাহান এয়ারের ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়েছিল।

এই এয়ালাইনটির সাথে ইরানের বিপ্লবী হার্ড বাহিনীর সম্পর্ক আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ।

মাহান এয়ারের কিছু সূত্র বলছে, কিছু কেবিন ক্রু বিমানের ভেতরে সংক্রমিত যাত্রী দেখে উদ্বেগ প্রকাশ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের মুখ বন্ধ করে দেয়া হয়।

বিবিসির তদন্তে আরো দেখা গেছে মাহান এয়ারের বিমানে করে লেবানন এবং ইরাকে করোনাভাইরাস আক্রান্ত লোক নিয়ে যাওয়া হয়েছিল – এবং এরপরই ওই দুটি দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ আক্রান্ত লোকের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী