সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকর্মীর প্রতি দূর্বলতা কাটাবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : দিনের বেশিরভাগ সময়ই কর্মজীবীরা অফিসে কাটায়। অনেকটা সময় একসঙ্গে কাটাতে গিয়ে সহকর্মীদের মধ্যে ভাব ও ভালো লাগা তৈরী হতেই পারে। আবার কাউকে বেশিও ভালো লাগতে পারে। বিশেষ কারো ওপর দূর্বলতাও অনুভব করতে পারেন।

এতে বিব্রত বা অপরাধবোধ করার কিছু নেই। কাউকে ভালো লাগা খারাপ কিছুর মধ্যে পড়ে না। তবে এটি দুর্বলতায় রূপান্তরিত হলে খারাপ কিছু হবার সম্ভাবনা দেখা দিতে পারে। এই দুর্বলতা কাটাতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন।

আবেগ নিয়ন্ত্রণ করুন

সহকর্মীকে ভালো লাগা খুবই সাধারণ ঘটনার একটি। তবে এই অনুভূতিকে বাড়তে না দিয়ে এড়িয়ে চলুন। একসঙ্গে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে এমনটি হতে পারে আপনার সঙ্গেও। অফিসে বা কাজের জায়গায় বিব্রত পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক হন এবং এড়িয়ে চলুন।

বন্ধুত্ব গড়ে তুলুন

যে সহকর্মীর প্রতি এমন অনুভূতি অনুভব করছেন। যথাসম্ভব কাজ ছাড়া এড়িয়ে চলুন। আবার বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। বন্ধুত্বতা বজায় রাখতে গিয়ে অন্য অনুভূতির বিরুদ্ধে যেতে পারবেন সহজেই।

ব্যক্তিগত আড্ডা এড়িয়ে চলুন

অফিসে বা বাইরে একা ঘুরতে বা আড্ডায় যাবেন না। এতে আপনার দুর্বলতা প্রকাশ পেতে পারে। যথাসম্ভব দল বেঁধে ঘুরতে যান অথবা আড্ডা দিন। একা তাকে এড়িয়ে চলুন। কাজের বাইরে যোগাযোগ না করাটাই এসময় বুদ্ধিমানের কাজ হবে।

অন্যদের জানতে দিবেন না

আপনার ভাললাগা বা দুর্বলতা অন্য সহকর্মীদের জানতে দিবেন না। এতে বাকি সবার জেনে যাবার সম্ভাবনা থাকে। সবার নজরে চলে আসতে পারেন। সবাই হয়তো আপনাদেরকে নিয়ে মজা করতে শুরু করবে। এতে সম্মানহানি হবার সম্ভাবনা দেখা দিতে পারে। পড়তে পারেন নানা বিব্রতকর পরিস্থিতিতে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে