সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বকের উজ্জ্বলতা বাড়তে…

news-image

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের নির্জীবতা দূর করতে ঘরে তৈরি প্যাকের জুড়ি নেই। বিভিন্ন ফল ও সবজি দিয়ে তৈরি করে ফেলতে পারেন চমৎকার সব প্যাক। এগুলো যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, তেমনি দূর করবে বলিরেখা ও জমে থাকা মরা চামড়া।

অ্যাভোকাডো
অ্যাভোকাডো প্রাকৃতিকভাবে ত্বক আর্দ্র রাখে। শুষ্ক ত্বকের জন্য এই ফল খুবই উপকারী। পাশাপাশি এটি ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় তা ফ্রি-র‌্যাডিকাল থেকে হওয়া ক্ষতির হাত থেকেও ত্বককে সুরক্ষা দেয়। ১টি অ্যাভোকাডোর ক্বাথ, ২ টেবিল চামচ মধু, ৪-৫ চা চামচ টক দই একটি বাটিতে মিশিয়ে নিন। প্রয়োজন হলে অতিরিক্ত মধু বা টকদই ব্যবহার করতে পারেন। মুখে এবং প্রয়োজনীয় অংশে এই মিশ্রণ লাগান। মিশ্রণ মোটামুটি শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। সামান্য তেলও ব্যবহার করতে পারেন। এতে ত্বক অনেক বেশি নরম এবং আর্দ্র থাকবে।

টমেটো
রোদে পোড়া দাগ দূর করতে টমেটো খুবই উপকারী। এছাড়া এটি উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের রন্ধ্র ছোট করতেও সাহায্য করে। ৪টি পাকা টমেটো কুচি করে কেটে চটকে করে নিন। এবার এতে ৫ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ ওটমিল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে সামান্য তেল ব্যবহার করে ঘষে তুলে ফেলুন।

আলু
আলুতে রয়েছে ক্যাটেকোলেজ নামক এক ধরনের উৎসেচক যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এছাড়া আলুর মাইল্ড ব্লিচিং প্রপার্টিও রয়েছে যা হাইপারপিগমেন্টেশনের সমস্যা কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। ২টি আলু (খোসাসহ) ছোট টুকরো করে কেটে মিক্সারে বেটে নিন। এতে সমপরিমাণ চালের গুঁড়া এবং টক দই মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে সামান্য তেল ঘষে উঠিয়ে ফেলুন।

কলা
ত্বক টানটান রাখতে এবং বলিরেখা কমাতে কার্যকর এই ফল। কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন-ই এবং সি-এর মতো উপাদান যা ত্বকের জন্যও খুব ভালো। ২টি পাকা কলা চটকে তাতে ৪ টেবিল চামচ টক দই এবং ৪ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে ২৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে
পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক উৎসেচক এবং আলফা-হাইড্রক্সি অ্যাসিড যা ব্লেমিস এবং ত্বকের মৃত কোষ দূর করতে দারুণ কার্যকরী। পাকা পেঁপে অর্ধেক করে কেটে বীজ বের করে নিন। এবার পেঁপের ক্বাথ বের করে ভালোভাবে চটকে নিন। এতে ৫ টেবিল চামচ টক দই ও ৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি কয়েক মিনিট ত্বকে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা
ত্বক নরম ও কোমল করতে শসার জুড়ি নেই। একটি শসা পেস্ট করে ৫ টেবিল চামচ টক দই, ৩ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ ওটমিল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে