সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্য স্বাদে চিকেন মোগলাই

news-image

অনলাইন ডেস্ক : মুরগির মাংসের বিভিন্ন পদ নিশ্চয়ই খেয়ে থাকবেন! তবে একঘেয়েমি সব পদের বাইরে গিয়ে স্বাদ পাল্টাতে তৈরি করে নিন মোগলাই মুরগি। জমে যাবে ভোজ। জেনে নিন রেসিপি-

উপকরণ: মুরগির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেজপাতা ২ টি, তরল দুধ ১ কাপ, কাঁচা মরিচ বাটা দেড় টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, বাদাম বাটা দেড় টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি ২ টুকরা, এলাচ ৪ থেকে ৫ টি, গোল মরিচ ৮ থেকে ১০ টি, জয়ফল ২ টুকরা, জয়ত্রি ১ টুকরা, লবঙ্গ ৩ টি) লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টকদই ২ টেবিল চামচ, তেল আধা কাপ, টালা জিরার গুঁড়া ১ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে মুরগির সঙ্গে পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া ছাড়া সব উপকরণ দিয়ে মাখিয়ে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। একই তেলে তেজপাতা, মেরিনেট করা মুরগির মাংস দিয়ে কষিয়ে নিন। দুধ দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা, জিরার গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ঝোল কমে ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে নিন। ওপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন মোগলাই চিকেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে