সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের সঙ্গে কাপও খেয়ে ফেলুন! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চা নিয়ে বহু কিছু হয়েছে। চা এর প্রতি এর প্রেমীদের আগ্রহের কারণেই এতো কিছু। কখনো সাত রংয়ের চা। আবার কখনো বিভিন্ন উপকরণের ভিন্ন ভিন্ন স্বাদের চা। যেমন লেবু চা, মাল্টা চা, মরিচ চা কিংবা তেঁতুল চা ইত্যাদি।

এই চা নিয়ে গবেষণা চলছেই। আর এতেই অভিনব বহু জিনিস প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে। এসব আবিষ্কারে থাকে নানা চমক। চলছে পরিবেশবান্ধব জিনিসপত্র তৈরিরও প্রচেষ্টা।

তবে এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি সংস্থা। এরা তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে। শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু সত্যি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যেকোনো পানীয় খাওয়া যাবে সেই কাপে।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে