সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে তৈরি করবেন মাশরুম চিজ বল

news-image

লাইফস্টাইল ডেস্ক : নাস্তায় মুখরোচক ও ব্যতিক্রম কিছু চাইলে খেতে পারেন মাশরুম চিজ বল। এটি পুষ্টিকরও। আবার তৈরি করা যাবে খুব সহজেই। চলুন জেনে নেয়া যাক মাশরুম চিজ বল তৈরির রেসিপি-

উপকরণ:
২০০ গ্রাম মাশরুম
২০ গ্রাম খোসা ছাড়ানো রসুন
২০ গ্রাম সেলেরি
৫ গ্রাম থাইম
২ গ্রাম শুকনো অরিগ্যানো
৫০ গ্রাম ব্রেডক্রাম্ব
১ পিস সাদা স্যান্ডউইচ ব্রেড
৫০ মিলি রিফাইন্ড তেল
৫০ গ্রাম প্রসেসড চিজ
২ গ্রাম লবণ
২ গ্রাম গোলমরিচ।

প্রণালি:
মাশরুমগুলোকে খুব সাবধানে পরিষ্কার করে নিন। এরপর খুব সাবধানে চামচ বা স্কুপ দিয়ে মাঝখানের অংশটা তুলে নিন। এবার মিহি করে কুচিয়ে নিন মাশরুমের মাঝের অংশ ও সেলেরি। এরপর সব গ্রেটেড চিজের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

কড়াইতে তেল গরম করে নিন। তারপর এই মিশ্রণটি দিয়ে কম আঁচে ভাজতে থাকুন। যোগ করুন অরিগ্যানো, লবণ আর গোলমরিচ। এই পুর ভরে নিন আস্ত মাশরুমের মাঝে। পাউরুটি আর ব্রেডক্রাম্বের সাহায্যে বল বানিয়ে মুখটা সিল করে নিন। ডুবো তেলে সোনালি করে ভাজুন। মেয়োনিজ আর সস দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক