সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজীবন তারুণ্য ধরে রাখবে যে ফলে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে সবারই জানা। শরীরের অনেক রোগ প্রতিরোধ করে ফল। তবে এমন কিছু ফল আছে যা খেলে আমাদের ত্বক সুন্দর হয়ে ওঠে। যে ফলগুলো তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক তেমন পাঁচটি ফলের কথা-

কলা
সহজেই পাওয়া যায় বছরের যেকোনো মৌসুমে। কলায় অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম থাকার পাশাপাশি প্রচুর পানি রয়েছে। এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকে এবং ব্রণের সমস্যাও কমে।

আম
আমে রয়েছে প্রচুর পুষ্টি। ভিটামিন এ, ই, সি এবং কে, ফ্ল্যাভোনয়েড, পলিফেনোলিকস, বিটা ক্যারোটিন এবং জ্যান্টোফিল রয়েছে। এই সব আপনার ত্বককে ডিএনএ ড্যামেজ থেকে বাঁচায়।

আপেল
ভিটামিন এ, সি, ডায়েটারি ফাইবার, পট্যাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর আপেলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস দূর করে। ফলে আপনি পান ঝকঝকে ত্বক।

লেবু
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বকের দাগ ছোপ দূর করতে একদিকে যেমন লেবুর রস লাগানো হয়, তেমনই শরীর থেকে টক্সিন দূর করতেও এর জুড়ি নেই।

পেঁপে
পেঁপে দিয়ে তৈরি ফেসপ্যাক অনেকেই লাগান। কিন্তু পেঁপে খেতে মোটেই ভালো লাগে না। স্বাদ বদলান। কারণ তাতে উপকার আপনারই। প্রতিদিন ৬-৮ টুকরো পাকা পেঁপে খান। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে