সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজেই পিঠ পরিষ্কার করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : গোসল করার সময় সবচেয়ে বিরক্তিকর কাজগুলোর মধ্যে অন্যতম পিঠ পরিষ্কার করা। এই পিঠ পরিষ্কার করা নিয়েই যত ঝক্কি! এতে অনেক সময় চলে যায়, তবুও ভালোভাবে পিঠ পরিষ্কার করা হয় না। তবে আর চিন্তা নেই, রইল সমাধান-
১. ধাপ মেনে পরিষ্কার করুন

* উষ্ণ পানিতে গোসল করার চেষ্টা করুন। ভালো করে পুরো শরীরে উষ্ণ পানি দিয়ে গা ভিজিয়ে নিন, বিশেষ করে পিঠ। এতে করে পিঠের ময়লা নরম হয়ে আসবে।

* এরপর লুফায় লিকুইড সাবান নিন। লুফাটি একটি ছোট লাঠির মাথায় বেঁধে নিন, যেটি আপনার পুরো পিঠে যেতে পারে।

* এবার এই লুফার সাহায্যে পিঠের ওপর আর নিচের অংশ ভালো করে পরিষ্কার করে নিন। এর ফলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আর কষ্ট করে পিঠ পরিষ্কার করতে হবে না।

* গোসল করার পর শরীর ভালো করে মুছে অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যাতে পিঠ শুষ্ক হয়ে না যায়।

২. রুমাল ব্যবহার করতে পারেন

অনেক সময়ে লুফা হাতের কাছে থাকে না। সেক্ষেত্রে পুরনো রুমাল ব্যবহার করতে পারেন। ছোট লাঠির উপরের দিকে রুমাল ভালো করে জড়িয়ে নিন। তারপর সেটা ভিজিয়ে নিয়ে তার মধ্যে সাবান দিয়ে পিঠ ঘষুন। মনে রাখবেন, রুমাল খুব মোটা কাপড়ের না হওয়াই ভালো।

৩. শাওয়ার ব্যাক ব্রাশ ব্যবহার করুন

এটি হল সবচেয়ে ভালো ও ঝামেলামুক্ত উপায়। লাঠি, কাপড় বাঁধা, এই সব কিছুই করতে হবে না। শুধু একটি সাওয়ার ব্যাক ব্রাশ কিনে নিন। এর ওপরের দিকে সাবান দিয়ে আপনি অনায়াসেই পিঠ পরিষ্কার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে