[bangla_day], [english_date] [bangla_date]

পূজায় পটলের দোলমা

news-image

লাইফস্টাইল ডেস্ক : পূজায় মুখরোচক সব খাবারের ভিড়ে থাকুক মজার এই সবজিটি। পটলের দোলমা খেতে বেশ সুস্বাদু। রেসিপি জানা থাকলে এটি তৈরি করা খুব একটা কঠিন নয়। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
পটল ৬টি
যেকোনো বড় মাছ ৩০০ গ্রাম
হলুদ ১ চা চামচ
ঘি ১ টেবিল চামচ
পেঁয়াজ ১টি
আদা ১ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
কাঁচা মরিচ ২টি
গুঁড়া মরিচ ১ চা চামচ
শুকনা মরিচ ২টি
লবঙ্গ গুঁড়া আধ চা চামচ
ছোট এলাচ গুঁড়া আধ চা চামচ
দারুচিনি গুঁড়া আধ চা চামচ
সরিষার তেল ১ কাপ
আস্ত জিরা ১ চা চামচ
টমেটো ২টি
টক দই ৩ টেবিল চামচ
কাজু বাটা ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো।

প্রণালি:
প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে নিন। ভেতরের বীজ চামচ দিয়ে কুরিয়ে বের করে নিন। পটলগুলো সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। মাছ সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করুন।

সেদ্ধ মাছের কাঁটা ছাড়িয়ে হাতে করে চটকে নিন। মাছে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, লবঙ্গ গুঁড়া, এলাচ ও দারুচিনি গুঁড়া, সামান্য চিনি ও লবণ মেশান। এবার পটলের ভিতরে ওই মাছের পুর ভরে দিন।

কড়াইয়ে সরষের তেল গরম করুন। মাছের পুর ভরা পটলগুলো লালচে সোনালি করে ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে আস্ত জিরা আর শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। সামান্য আদা বাটা দিয়ে টমেটো কুচি দিন। অল্প চিনি দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে টক দই ও কাজু বাদাম বাটা দিন। সামান্য পানি দিয়ে ভালো করে ফোটান।

গ্রেভি ফুটে এলে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে পটলের গায়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পটলের দোলমা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি