,

সরাইলে অজ্ঞাত নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

news-image

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউপির বিটঘর গ্রামের ফসলি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক বলেন, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি বলেন, মাথাবিহীন এ লাশ একজন নারীর। বয়স অনুমান ২৫ বছর। লাশের পরনে কোনো কাপড় ছিল না। লাশের পরিচয় নিশ্চিত হতে পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রয়োজনীয় কর্মকাণ্ড চালিয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, ওই নারীর লাশের মাথা না থাকায় স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। লাশ উদ্ধারের পর এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর