সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত দিয়ে তৈরি মিষ্টি!

news-image

অনলাইন ডেস্ক : ভাত বাঙ্গালিদের সবচেয়ে পছন্দের খাবার। ভাত ছাড়া বাঙালি চিন্তাই করা যায় না। প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকবেই। অনেক সময় খাওয়ার পরও ভাত বেঁচে যায়।

তাই সেই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। ভাতেই তৈরি এই মিষ্টি নিশ্চয় কখনোই চেখে দেখা হয়নি? রেসিপিটি জেনে আজই তৈরি করে ফেলুন ভাতের তৈরি মিষ্টি।

উপকরণ: ভাত ২ কাপ, এক টেবিল- চামচ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, এক টেবিল চামচ ঘি।
চিনির সিরাপ তৈরির জন্য- চিনি দেড় কাপ, পানি তিন কাপ, এলাচি ৩টি, গোলাপ জল আধা চা চামচ।

প্রণালী: ২ কাপ ভাত, আধা কাপ তরল দুধ ও ১ চিমটি লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এরপর একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে ভাতের পেস্টটি ঢেলে হালকা আঁচে নাড়ুন। মিশ্রণটি শুকিয়ে যখন প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে নিন। মিশ্রণটি একটু ঠাণ্ডা হলে এর সঙ্গে ময়দা ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিশ্রণটি মাখিয়ে নিন। মিশ্রণটি একটু নরম থাকলে আরো একটু গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণ থেকে পছন্দ মতো আকারে মিষ্টির আকার দিন।

একটি পাত্রে চিনির সিরাপ তৈরি করে নিন। একটা বলক এলেই মিষ্টিগুলো চিনির সিরাপে দিয়ে দিন। ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে এক ঘণ্টা ঢেকে রাখুন। তারপর ঠাণ্ডা করে সিরাপ থেকে মিষ্টিগুলো তুলে গুঁড়া দুধ অথবা মাওয়া ছিটিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে