সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেনে নিন প্রাচীনকালে জন্মনিয়ন্ত্রণের পদ্ধতিগুলো

news-image

লাইফস্টাইল ডেস্ক : জন্মনিয়ন্ত্রণের অনেক পদ্ধতি এখন প্রচলিত রয়েছে। ওষুধ সেবন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করা যায়। কিন্তু একটা সময় ছিল যখন ওষুধ সেবন কিংবা দীর্ঘমেয়াদি কোনো পদ্ধতি ছিল না।

বলছিলাম প্রাচীনকালের কথা। তবে প্রশ্ন হলো তখন কীভাবে জন্মনিয়ন্ত্রণ করা হতো?

আসুন জেনে নেই প্রাচীনকালে জন্মনিয়ন্ত্রণের ৬ পদ্ধতি-

১. চীনে গর্ভধারণ এড়ানোর জন্য পারদ আর তেলের মিশ্রণ পান করা। খালি পেটে নারীদের এ মিশ্রণ খাওয়ানো হতো। চীনাদের মতে, এভাবে অসময়ে গর্ভধারণ এড়ানো যেত। কিন্তু বর্তমানে সবাই জানেন, হাড় আর দেহের জন্য পারদ কতটা ক্ষতিকর।

২. গ্রিনল্যান্ডে মনে করা হতো নারীদের গর্ভবতী হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান চাঁদের। আর তাই গর্ভধারণ এড়াতে তারা চাঁদকেই এড়িয়ে চলত।

৩. মধ্যযুগে অযাচিত গর্ভধারণ রোধ করতে যৌনমিলনের পূর্বে নারীদের ঘরের বাইরে গিয়ে কোনো নেকড়ের মূত্র ত্যাগ করার স্থানের ওপর মূত্র ত্যাগ করতে হতো। কিংবা ঘুরে আসতে হতো কোনো গর্ভবতী নেকড়ের মূত্রত্যাগের স্থান থেকে।

৪. ১৯০০ এর প্রথম দিকে আমেরিকায় জন্মনিয়ন্ত্রণ বৈধ হয়নি। সেসময় বাজারে লাইসল নামে একটি পণ্য বের করা হয়। যেটি নারী দেহের ভেতরে গিয়ে খানিকটা অংশ জ্বালিয়ে দিবে আর নিরাপদভাবে নিশ্চিত করবে জন্মনিয়ন্ত্রণ। তবে, যতই নিরাপদ বলা হোক না কেন, এটি ব্যবহারে অনেকেই আহত হন। এমনকি মৃত্যুও হয় পাঁচজনের।

৫. প্রাচীন গ্রিসে পুরুষেরা অলিভ অয়েল আর সিডারের তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতেন। কারণ, মনে করা হতো এটি শুক্রাণুকে দুর্বল করে দেয়। যা নারীকে গর্ভবতী হওয়া থেকে বিরত রাখে।

৬. প্রাচীন মিশরে গর্ভধারণ এড়াতে ব্যবহার করা হতো মধু। তবে পুরুষ নয়, নারীরা ব্যবহার করতেন এটি। মনে করা হতো মধুর প্রলেপ থাকলে পুরুষের শুক্রাণু নারী দেহের ভেতরে প্রবেশ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে