[bangla_day], [english_date] [bangla_date]

দিনে ৯ ঘণ্টার বেশি বসে কাজ করলেই অসময়ে মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দিনে ৯ ঘণ্টার বেশি বসে কাজ করলে অসময়ে মৃত্যু হতে পারে। সম্প্রতি একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত যে, দিনে সাড়ে ৯ ঘণ্টা বা তার বেশি বসে থাকলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। তবে ঘুমের সময়কে এর মধ্যে ধরা হয়নি।

দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ১৮ থেকে ৬৪ বছরের ব্যক্তিকে সপ্তাহে ১৫০ মিনিট হাল্কা শারীরিক কসরত ও ৭৫ মিনিট বেশ খাটনি করতে হবে।

সারাবিশ্বে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয়, তার ৪ শতাংশ মৃত্যু হয় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে। সংখ্যাটা ৪ লাখ ৩৩ হাজার।

একটানা বসে থাকলে শরীরের নয়টি অঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়- মাথা, হাত, পা, পায়ের পাতা, ঘাড়, পিঠ, ফুসফুস, পাকস্থলী এবং হার্ট।

স্পেনের সান জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, খুব কম বিরতিতে একভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সারাদিন বসে যাদের কাজ করতে হয় তাদের অন্তত প্রতি আধ ঘণ্টা পর একবার বিরতি নেয়া উচিত। সেক্ষেত্রে কিছুক্ষণ হাঁটাহাঁটি কিংবা দাঁড়াতে পারেন। যাদের ঘাড়, পিঠে ব্যথা হয় তাদের প্রতি আধ ঘণ্টা পর পর তাদের ফ্রি হ্যান্ড ব্যায়াম করা উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি