সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাউ পাতার ভর্তা

news-image

অনলাইন ডেস্ক : অনেক তো খাওয়া হলো মাংস ও পোলাও-বিরিয়ানি। এবার ফিরতে পারেন ভর্তা-ভাতে! মজাদার লাউ পাতার ভর্তা বানিয়ে ফেলতে পারেন পাটায় বেটে। ঝাল এই ভর্তা স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন রেসিপি।

উপকরণ
লাউ পাতা- ১০-১২টি
রসুন- ৪ কোয়া
কাঁচামরিচ- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি
লাউ পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাতার নিচের অংশের ডাঁটা টেনে শিরাসহ উঠিয়ে ফেলুন। ছোট ছোট টুকরা করে নিন পাতা। রসুন ছোট টুকরা করে কাঁচামরিচসহ তাওয়ায় ভেজে নিন। পোড়া পোড়া হলে উঠিয়ে নিন বাটিতে। এবার একই তাওয়ায় লাউ পাতা ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিন। একদম কম আঁচে দুই মিনিট সেদ্ধ করুন। পাতা নরম হয়ে গেলে নামিয়ে নিন। পাটায় ভেজে রাখা রসুন ও মরিচ ও লাউ পাতা বেটে নিন একসঙ্গে। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক