সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে তৈরি করুন কালোজিরায় কালাভুনা

news-image

লাইফস্টাইল ডেস্ক : কুরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। ঈদে কালাভুনা থাকবে না তাই কি হয়! তবে আজ জেনে নিন একটু ব্যতিক্রম স্বাদের কালাভুনা রান্নার প্রক্রিয়া। চলুন জেনে নেয়া যাক কালোজিরায় কালাভুনা তৈরির রেসিপি-

উপকরণ:
২ কেজি হাড় ছাড়া গরুর মাংস
১/২ চামচ মরিচ গুঁড়া
১ চামচ হলুদ গুঁড়া
১/২ চামচ জিরা গুঁড়া
১/২ চামচ ধনিয়া গুঁড়া
৩ টা পেঁয়াজ বাটা
২ চামচ রসুন বাটা
১/২ চামচ আদা বাটা
সামান্য গরম মশলা
১ কাপ পেঁয়াজ কুঁচি
কয়েকটা কাঁচা মরিচ
কালোজিরা ১ টেবিল চামচ
পরিমাণমতো লবণ
সরিষার তেল।

প্রণালি:
মাংস কাটার পর ভালো করে ধুয়ে নিন। তারপর পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে লবণ, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে তুলে দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সিদ্ধ হতে সময় লাগবে। ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে যাবার পর রান্নার পাত্রটি সরিয়ে রাখুন।

এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন। সোনালি রং হয়ে আসলে কড়াইতে কালোজিরা আর গরুর মাংস দিয়ে, হালকা আঁচে ভাজতে থাকুন। ভাজিটি কালো হয়ে যাওয়া পর্যন্ত তা নাড়তে থাকুন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক