সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে না খেয়ে থাকলে শরীরের কী ক্ষতি হয়?

news-image

অনলাইন ডেস্ক : নিজেকে সুন্দর দেখাতে শারীরিক স্থুলতা কমাতে কে না চায়? কিন্তু ওজন কমাতে গিয়ে অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন বা একদমই খাওয়া-দাওয়া ছেড়ে দেন। ডায়েট সম্পর্কে ভুল ধারণা থাকায় এভাবে খাওয়া-দাওয়ায় পরিবর্তন আনতে গিয়ে অনেকেই নিজেদের ক্ষতি করছেন। প্রতিদিন অনেকক্ষণ না খেয়ে থাকলে প্রাথমিক পর্যায়ে ওজন কমতে পারে। তবে এই পদ্ধতি হতে পারে হিতে বিপরীত।

একেবারে খাওয়া-দাওয়া ছেড়ে দিলে উল্টো শরীরের ফ্যাট না কমে শরীরের পেশির পরিমাণও কমতে পারে। তবে চলুন জেনে নিই-ওজন কমাতে না খেয়ে থাকলে শরীরের কী কী ক্ষতি হতে পারে-

অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীরের মেটাবলিজম কমে যায়। এক সমীক্ষায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে ১ হাজার ২০০ কিলো ক্যালোরির কম খেলে অনেকটাই কমে যায় মেটাবলিজমের পরিমাণ। এতে শরীরে শক্তির ব্যবহার কমে যাবে, ফ্যাট বা চর্বি কমবে না। উল্টো শরীর দুর্বল হয়ে যাবে।

ফলে আপনার ওয়ার্ক আউট থেকে আশানুরূপ ফল পাবেন না। এ ছাড়া আলসার, গ্যাসট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়ই। পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ত্বকের উজ্জ্বলতাও কমে যেতে থাকে।

তা হলে উপায়?

‘ডায়েট’ শব্দটির অর্থ উপোস বা না খেয়ে থাকা নয়। আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমিত ক্যালোরির খাবার খান। খাবারের পাতে রাখুন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনের সুষম ব্যালেন্স।

ওজন কমাতে হলে প্রথমেই বাদ দিন জাঙ্ক ফুড, ডিপ ফ্রায়েড খাবার-দাবার ও কোল্ড-ড্রিংক্স। কার্বোহাইড্রেট ও ফয়াটের পরিমাণ কম রাখুন। পাতে রাখুন প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, ছোট মাছ, চিকেন ব্রেস্ট। স্ন্যাক্স হিসেবে খান অঙ্কুরিত ছোলা, আমন্ড ও ফলের সালাদ। সারা দিন বারবার খান, কিন্তু অল্প পরিমাণে খান। উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক