সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষায় ত্বক ভাল রাখার ৪ উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। এমন সময়ে অসুখ থেকে শুরু করে প্রায় সব ধরনের সমস্যার হার বেড়ে যায়। বিশেষ করে ত্বকের সমস্যা। বর্ষায় অ্যালার্জি, র‍্যাশ, ব্রণ সব কিছুই হয় বেশি। তাই বর্ষাকালে ত্বকের যত্নের প্রতিও একটু অতিরিক্ত খেয়াল রাখতে হবে। তবে তার জন্য ঘরোয়া উপাদানই যথেষ্ট। বাড়িতে পাওয়া যাওয়া ৪ টি উপাদান দিয়েই কমবে ত্বকের সমস্যা।

অ্যালোভেরা

বর্ষাকালে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। এর জন্য সব থেকে ভাল উপাদান হলো অ্যালোভেরা। অ্যালোভেরা জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হবে এবং সংক্রমণের হাত থেকেও মুক্তি পাওয়া যাবে। তবে দোকান থেকে অ্যালোভেরা জেল না কিনে তাজা অ্যালোভেরা কিনে সেই জেল ব্যবহার করলে উপকার অনেক বেশি পাবেন।

নিম

নিমের উপকারিতা বহু প্রাচীন কাল থেকেই প্রচলিত। বিশেষ করে নিমের ওষধি গুণ আপনার ত্বকের জন্য অত্যন্ত ভাল। ব্রণ, পিগমেন্টেশন, চুলকানি কমাতে নিমের জুড়ি নেই। গোসলের সময় পানিতে নিমপাতা ভিজিয়ে রেখে সেই পানিতে গোসল করুন। ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে।

হলুদ

হলুদ ভেতর থেকে সুন্দর করে তোলে। হলুদের গুণ আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে দেয়। দইয়ের সঙ্গে একটু হলুদ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে সেটা খেলেও উপকার পাবেন।

আয়ুর্বেদিক চা

হার্বাল চা ত্বকের জন্য খুবই ভাল। গ্রিন টি, লেমনগ্রাস টি, তুলসি চা বর্ষাকালে খুবই উপকারী। শরীর ভেতর থেকে ভাল থাকলে তার প্রভাব আমাদের ত্বকে পড়বে। হার্বাল টি আমাদের শরীর ভেতর থেকে সুস্থ রাখে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক