মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই বদভ্যাসগুলো থাকলে আপনি অন্যদের চেয়ে বুদ্ধিমান

news-image

নিউজ ডেস্ক।। কিছু বদভ্যাস আছে যেগুলোর জন্য সবসময়েই বকা খেতে হয় আপনাকে। কিন্তু বদভ্যাস যে সবসময়েই খারাপ তা কিন্তু নয়। অল্প-স্বল্প বদভ্যাস মাঝে মাঝে ইতিবাচক হয়ে দাঁড়ায়। কিছু বদভ্যাস আছে যেগুলো থাকলে বুঝতে হবে আপনি অন্যদের চাইতে বুদ্ধিমান। মিলিয়ে দেখুন তো বদভ্যাসগুলো আপনারও আছে কিনা।

গড়িমসি করা: কাজ নিয়ে গড়িমসি করা অনেকেরই বদভ্যাস। ‘আজ নয় পরে’ বলে কাজ পেছাতে ভালোবাসেন অনেকেই। বিষয়টি সবক্ষেত্রে আলসেমি নয় বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা। বিশ্ববিখ্যাত অ্যাপল ব্র্যান্ড এর স্টিভ জবস এর এই বদভ্যাসটি ছিল।

দেরী করা: যারা সব কাজেই দেরী করে তাদেরকে অপেশাদার কিংবা আলসে বলা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে যে এধরণের মানুষ বেশ ইতিবাচক হয়। তাদের ধারণা থাকে, এক ঘণ্টা সময়ের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে বেশ কিছু কাজ সেরে অনায়াসেই অফিসে কিংবা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যাবে। নেতিবাচক চিন্তা তাদেরকে সাধারণত ছুঁতে পারে না। আর এই ইতিবাচক মনোভাবের কারণেই সময়মত পৌঁছাতে পারেন না তারা।

সারাক্ষণ অভিযোগ: আপনার বন্ধুটি কি সারাক্ষণই অভিযোগ করে এটা ওটা নিয়ে? আপনি যতই বিরক্ত হন না কেন, আপনার বন্ধুটি কিন্তু খুবই সুখী। বুদ্ধিমানও বটে। কারণ অভিযোগের মাধ্যমে মনের রাগ অনেকটাই কমিয়ে ফেলার ক্ষমতা আছে তার। বরং, অভিযোগ করতে না পারলেই মনে অভিমান জমে থাকে এবং কষ্ট বেড়ে যায়।

চুইংগাম: কিছু মানুষ সারাক্ষণই চুইংগাম চিবাতে থাকেন। সারাক্ষণ পাশে বসে কেউ চুইংগাম চিবালে বিরক্ত লাগাটাই স্বাভাবিক। কিন্তু বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে যাদের চুইংগাম মুখে রাখার অভ্যাস আছে তারা সাধারণত অন্যদের চাইতে বেশি সজাগ থাকে। তাদের বুদ্ধিমত্তা বেশি হয় এবং যে কোনো কাজে মনোযোগ বেশি থাকে। আরেকটি গবেষণায় বলা হয়েছে চুইংগাম মন ভালো করে এবং কর্টিসল নামক স্ট্রেস হরমোন কমাতে সহায়তা করে।

অগোছালো: ডেস্কের উপর সব এলোমেলো করে রাখা কিংবা রুম অগোছালো করে রাখাটা বদভ্যাসই বটে। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে যারা অগোছালো থাকেন তারা সাধারণত লক্ষ্যের প্রতি অনেক বেশি মনোযোগী থাকেন আশেপাশের বিষয়ের চাইতে। এছাড়াও তারা নির্দিষ্ট গণ্ডির বাইরে ভাবার ক্ষমতা রাখেন। ইনসাইডার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক