[bangla_day], [english_date] [bangla_date]

ডিমের খোসা না ফেলে সেগুলিকে ব্যবহার করতে শিখুন, জেনে নিন তার ১০ টি গুন

news-image

ডেস্ক রিপোর্ট।। ডিম হল প্রোটিনের উৎস। অনেক লোক সকালের ব্রেকফাস্ট ও দিনের নানান সময়ে ডিমের নানান পদ খেয়ে থাকেন। যেমন ডিম সিদ্ধ, অমলেট, এগরোল আরও অনেক কিছু। কিন্তু খাবার পরে ডিমের খোসাটির কি হয় ? আর সবার মতো ফেলে দেন তাই তো ? চ্যালেঞ্জ করলাম। এই লেখাগুলি পড়ার পর ডিমের খোসা ফেলার সময় আপনার হাত কাঁপবে…

১ – ক্যালসিয়ামের উৎস –  ডিমের খোসা প্রাকিতিক ক্যালশিয়ামের একটি প্রধান উৎস যা সরাসরি দেহে শোষিত হয়। ২ – শক্ত হাড় – ডিমের খোসায় যে ক্যালসিয়াম থাকে ঠিক সেই ক্যালসিয়াম আমাদের দেহের হাড়ে ও দাঁতে দেখতে পাওয়া যায়, তাই এটি আমাদের হাড়কে শক্ত করতে সাহায্য করে। এছাড়াও আমাদের পেশী ও স্নায়ুর জন্যও এটি প্রয়োজন। ৩ – ব্লাড প্রেসার কমায় – ডিমের খোসা রক্তচাপ কমাতে সাহায্য করে ও কোলেস্টেরল লেভেল বজায় রাখে।

৪ – প্রাত্যহিক ক্যালশিয়াম এর ঘাটতি পূরণ – অর্ধেক চামচ ডিমের খোসা রোজ খেলে ৯০% পর্যন্ত ক্যালশিয়াম সরবরাহ হয় আমাদের দেহে। ৫ – উজ্জল ত্বক – ডিমের খোসা দিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগালে তা ত্বকের উজ্জলতা ফুটিয়ে তোলে। ৬ – গাছের উর্বরতা বৃদ্ধি – যেহেতু ডিম ক্যালসিয়াম এর উৎস তাই এটী মানব শরীরের সাথে সাথে উদ্ভিদেরও সুস্থ বিকাশে সাহায্য করে।

৭ – বাড়ি পরিস্কার – সাবান জলের সাথে ডিমের খোসা মিশিয়ে তা দিয়ে সহজেই নোংরা পাত্র, ফুলের পট পরিস্কার করা যায়। ৮ – উৎকর্ষ পশুখাদ্য – ডিমের খোসা গুড়ো করে পাওডারে পরিনত করে আপনার পোশ মানা কুকুর কে খেতে দিন। এতে তার ক্যালশিয়াম এর জোগান হবে। ৯ – কফির স্বাদ পরিবর্তন – যদি আপনি কিছু ডিমের খোসা কফি ফোটার আগে তাতে মিশিয়ে দেন তাহলে কফি সামান্য কম তিক্ত হবে। ১০ – চারাগাছ রোপণ – ডিমের খোসার মধ্যে চারাগাছের বৃদ্ধি অন্য যে কোন পরিবেশের থেকে অনেক বেশি স্বাস্থ্যসন্মত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি