সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কে যে ভুলগুলো করে পুরুষেরা

news-image

অনলাইন ডেস্ক : কাছের মানুষকে মনের কথা বলতে পারলে তবেই না প্রেমের স্বার্থকতা। কিন্তু বলারও তো একটা ধরণ আছে। সঠিক কথাও সঠিকভাবে না বললে কিন্তু বিপরীত হতে পারে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। কোথায় ভুল করছেন তা দেখে নিন।

প্রেমে পড়লে ছেলেরা একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘনঘন মেসেজ, ফোন করতে থাকেন। প্রেমিকার খোঁজ-খবর নিতে শুরু করেন। এতে কিন্তু সম্পর্কের শুরুটাই খারাপ হয়ে যায়। প্রত্যেকটা মানুষের নিজস্ব জগৎ রয়েছে। তাকে সেটুকু ছেড়ে দিতে হয়।

কাউকে ভাল লাগতে শুরু করলেই ছেলেরা নিজের মতো করে সব পরিকল্পনা করে নেন। কিন্তু আপনি যেমনটা ভাবছেন তেমনটা তো সব ক্ষেত্রে নাও হতে পারে। অন্যদিকের মানুষটি একই মত পোষণ নাই করতে পারেন। যার প্রেমের পড়ছেন, তার মনের কথা আগে মুখে স্পষ্টভাবে জানুন। তারপরই ভালোবাসার সম্পর্ক নিয়ে নিশ্চিত হবেন।

অনেকেই প্রেমের শুরু থেকেই বিয়ের কথা চিন্তা করতে শুরু করে দেন। এখানেই ভুলটা করে বসেন। বর্তমান যুগে কিন্তু প্রেমের সম্পর্ক মানেই বিয়ে নয়। অনেকেই প্রেমের শুরুতে বিয়ের কথা ভাবতে চান না। নিজের ইচ্ছে কখনই সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। এতে সম্পর্ক তিক্ত হতে শুরু করে।

আবেগের একটা সম্পর্ক মাত্র শুরু হচ্ছে। এর মধ্যেই অনেকে সেই সম্পর্কের প্রচার করতে শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্যা বেশ পরিচিত। কারণ সম্পর্ক তেমন শক্ত না হলে অনেকেই তা সকলকে জানাতে চান না।

মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে। বিশেষ করে প্রেমে পড়লে। মানুষের কাছে নিজেকে বিশেষ হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু এমনটা করতে গিয়ে মানুষ নিজেকেই আরো খাটো করে থাকে। বেশি বেশি দেখনো মেয়েরা একদম পছন্দ করে না।

কেবল ভালোবাসলেই হয় না, নিজের অধিকার সম্পর্কেও সচেতন হতে হয়। তবে অনেকক্ষেত্রে ছেলেরা প্রেমিকার সবকিছুতে নাক গলাতে শুরু করেন। তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে চান। এখানেই সম্পর্ক শেষ হতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক