,

অল্প বয়সে পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? সমাধান করবে ৫টি খাবার

news-image

নিউজ ডেস্ক।। বয়সের কারণে চুল পাকে এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেক সময় আমরা দেখি অল্প বয়সে অনেকেরই চুল পাকে। আপনি জানেন কি চুল ধূসর বা সাদা হয়ে যাওয়ার অন্তরালে রয়েছে আরও অনেক কারণ।

তবে অল্প বয়সে চুল পাকার পেছনে জিনগত কারণ তো আছেই, আবার আছে জীবনযাপন ও খাবারের ভূমিকাও। আপনি জেনে অবাক হবেন যে, কিছু খাবার রয়েছে যা আপনার চুল পাকা রোধ করবে। আসুন ছবিতে দেখে নেই ৫ খাবার; যা আপনার চুল পাকা রোধ করবে-

সামুদ্রিক মাছ : সামুদ্রিক মাছগুলোতে আছে উচ্চ মাত্রার ওমেগা ৩ ফ্যাটি এসিড ও সেলেনিয়াম। যা চুল পাকা রোধ করে।

বেরি জাতীয় ফল : বেরি জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেনট। বেরি জাতীয় ফল চুল পাকা রোধ করে।

সবুজ শাকসবজি : সকলেই জানেন যে সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। তাই সবুজ শাকসবজি চুল পাকা রোধ করবে।

কাঠবাদাম : কাঠবাদামে আছে প্রচুর কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন ই যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই জরুরি।

চকলেট : চকলেটে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিন তৈরিতে সহায়ক। এই মেলানিনই আমাদের চুলের রঙ কালো করার ক্ষেত্রে ভূমিকা পালন করে।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ