[bangla_day], [english_date] [bangla_date]

ঝগড়া যারা করেন, তাদের মধ্যেই প্রেম বেশি

news-image

এটা জানার জন্য অবশ্য কোনো মনোবিজ্ঞানীর প্রয়োজন পড়ে না। যে কোনো অনুভূতিশীল মানুষ, বিবাহিত অথবা সিরিয়াস সম্পর্কে রয়েছেন এমন কেউ যদি হন, তবে তিনি নিজেকে দিয়েই সেটা বুঝতে পারবেন।

মনের মানুষের সঙ্গে ধুন্ধুমার ঝগড়া করার বেশ কিছুক্ষণ পর যখন মন কেমন করে, অথবা সেই মনের মানুষ রেগেমেগে মোবাইল বন্ধ করে রাখে, ঠিক তখন নিজেই যখন আবার ফোন করেন, আর তখনই ঝগড়াকে বুড়ো আঙুল দেখিয়ে জিতে যায় প্রেম।তবে সাধারণ বুদ্ধি-বিবেচনায় অনেকেই সেটা বুঝতে পারে না। ‘গার্ডিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ ব্যাপারে সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ গ্রেনিকে উদ্ধৃত করা হয়েছে।

গ্রেনি হলেন সম্পর্ক সংক্রান্ত ‘ক্রুশিয়াল কনভারসেশন’-এর সহ-রচয়িতা। তার মতে, দম্পতিদের সবচেয়ে বড় ভুল হলো এড়িয়ে যাওয়া। আমরা ভাবি কিন্তু মুখে বলি না, অন্তত যতক্ষণ না পুরো ব্যাপারটা অসহ্য হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত না। আমরা আসলে এই সব কথোপকথনগুলো এড়িয়ে যাই এটা ভেবে যে, বললে অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা এটা বুঝি না যে না বললেও অনেক কিছু হতে পারে।

ওই প্রতিবেদনেই প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল বলছে, যে সমস্ত দম্পতিরা ঝগড়া করেন, তারাই সম্পর্কের দিক থেকে অনেক বেশি সুখী। তাদের থেকে, যারা সচরাচর সমস্ত মতান্তর-মনান্তর ঝুলিতে লুকিয়ে রাখেন।

এ সংক্রান্ত একাধিক মার্কিন গবেষণার ফলাফলও তাই বলছে। একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, ৪৪ শতাংশ মার্কিন দম্পতি মনে করেন যে সপ্তাহে অন্তত একবার গুছিয়ে ঝগড়া হওয়ার মানে তাদের পারস্পরিক যোগাযোগ বেশ ভালো।

আসলে সম্পর্কে ঝগড়া যত বেশি, তত বেশি উষ্ণ সেই সম্পর্ক। পরস্পরের কাজ নিয়ে, ভাবনা নিয়ে প্রশ্ন তোলা, তার সমালোচনা করা অথবা অভিমান করা, এই সব কিছুই সম্পর্ককে উজ্জীবিত রাখে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি