মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে আফসোস করতে না চাইলে বয়স ৩০ পার হওয়ার আগেই করুন……..

news-image

আশেপাশে তাকিয়ে দেখুন, অনেক শেষ বয়সের মানুষের কাছে শুনতে পাবেন নানা আফসোসের কথা। অনেকেই সময় থাকতে অনেক কিছু না করে শেষ বয়সে এসে ফেলে আসা সময়ে কথা মনে করে আফসোস করতে থাকেন।

মনে মনে ভাবতে থাকেন ‘তখন সুযোগ হাতছাড়া না করলে জীবনটাই অন্যরকম হতো’। মানুষ নাকি সবকিছু ঠেকে শিখে থাকে, কিন্তু যাদের বুদ্ধি রয়েছে তারা কিন্তু দেখেও শিখে থাকেন অনেক কিছুই। এখন আপনিই বিবেচনা করুন, চোখের সামনে অনেককে আফসোস করতে দেখে শিখে নেবেন জীবনের সত্যটি? যদি তাই হয়, তাহলে জীবনে আফসোস রাখতে না চাইলে বয়স ৩০ পার হওয়ার আগেই করুন কিছু কাজ।

১) ৩০ বছর কিন্তু অনেকটা সময়, নিজের লক্ষ্য যদি স্থির না করে সে পথে হাঁটতে না পারেন এই বয়সে তাহলে কিন্তু শেষ বয়সে আপনার জন্যও আফসোস করাই একমাত্র পথ হিসেবে খোলা থাকবে। নিজের জীবনের কথা ভাবুন, লক্ষ্য ঠিক করুন।

২) অযথা অর্থ ব্যয় না করে সঞ্চয়ের চিন্তা করুন। যদি ভাবেন পুরো জীবন তো পড়েই রয়েছে তাহলেই ভুল করবেন। এখনই সময়, নিজের বয়সকালের কথা ভেবে হলেও সঞ্চয়ের কথা মাথায় রাখুন।

৩) একটিবারের জন্য হলেও নিজের স্বাস্থ্যের কথা ভাবুন। যৌবন সময়ে অনেকেই শক্তি থাকে বলে খেটে চলেন অমানুষের মতো, যার ফলে শেষ বয়সে নানা অসুস্থতা বাসা বাঁধে দেহে। এই কাজটি করবেন না। নিয়মিত চেকআপের রুটিন করে ফেলুন বয়স ৩০ পার হওয়ার আগেই।

৪) আপনার জন্য কে ভালো এবং কে ক্ষতিকর তা বুঝে নেয়ার বয়স কিন্তু প্রায় পার হয়েই যাচ্ছে। এখনও যদি না বুঝে খারাপ সঙ্গের সাথে থাকেন তাহলে আপনারই ক্ষতি। আপনার জন্য ক্ষতিকর মানুষগুলো ঠেকে দূরে যাওয়ার সময় এটাই।

৫) নিজের জীবনে পাশাপাশি চলার মতো একজন সঙ্গী খুঁজে নিন বয়স ৩০ পার হয়ে যাওয়ার আগেই। কারণ মানুষের আবেগ অনুভূতি প্রকাশেরও নির্দিষ্ট বয়স রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক