,

ঈদে রাঁধুন চিকেন ভেজিটেবল বিরিয়ানি

news-image

ঈদে মাংসের বিভিন্ন আইটেম তো থাকেই। কিন্তু ভেজিটেবল আইটেম বাদ পড়ে যায়। রেসিপি জানা থাকলে সবজি দিয়েও মজার সব খাবার রান্না করা যায়। আজ চলুন জেনে নেই তেমনই একটি মজার খাবার চিকেন ভেজিটেবল বিরিয়ানি রান্নার রেসিপি-

উপকরণ:
বাসমতি চাল ৫০০ গ্রাম
মুরগির মাংস ৫০০ গ্রাম
গাজর ১/২ কাপ
ব্রকলি ১/২ কাপ
ক্যাপসিকাম ১ কাপ (লাল, সবুজ, হলুদ)
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
সয়াসস ২ টে চামচ
গোল মরিচের গুঁড়া ১ চা চামচ
টেস্টিং সল্ট ১ চা চামচ
তেল ১ কাপ
লবণ স্বাদমতো
চিনি ২ টে চামচ।

প্রণালি :
প্যানে আধা কাপ তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে বাদামি হলে সব বাটা মসলা এবং মাংস দিয়ে কষাতে হবে। এবার সব সবজি, লবণ, চিনি, সয়াসস, গোল মরিচের গুঁড়া ও টে সল্ট দিয়ে ১ কাপ পানি দিয়ে রান্না করতে হবে। তেল উপড়ে উঠে এলে চুলা থেকে নামাতে হবে।

এবার পোলাও রান্নার জন্য হাড়িতে আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে বাদামি হলে আগেই ধুয়ে রাখা চাল ভেজে নিয়ে তার মধ্যে পানি (পানি চালের দ্বিগুণ হবে) এবং লবণ দিয়ে চুলা পুরো আঁচে থাকবে। চাল এবং পানি সমান হয়ে এলে রান্না করা মাংস দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার ৫-৬টা কাঁচা মরিচ ফালি দিয়ে তাওয়ার উপর দমে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো