,

মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

news-image

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান মঙ্গলবার বলেন, পাইলট প্রকল্পের ফলাফল দেখে পর্যায়ক্রমে সারা দেশের কারাগারগুলোতে এই সেবা চালু করা হবে।

তিনি বলেন, “একজন বন্দি দুই সপ্তাহ পর একবার স্বজদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রথম আমরা ১০ মিনিট সুযোগ দেব। তবে জেল সুপার ইচ্ছা করলে সময়ের বিষয়টি বাড়াতে বা কমাতে পারবেন।“ বর্তমানে কারাগারে গিয়ে দণ্ডপ্রাপ্ত বন্দিদের (কয়েদি) সঙ্গে মাসে দুইবার এবং হাজতিদের সঙ্গে মাসে একবার দেখা করার সুযোগ পান আত্মীয়-স্বজনরা।

স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলার জন্য নামমাত্র ‘ফি’ নেওয়া হবে জানিয়ে কারা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, “বন্দিদের জমা রাখা টাকা থেকেই তা কেটে নেওয়া হবে।”

ফোনালাপ রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, কারাগারে ঢোকার সময়ই প্রত্যেক বন্দির কাছ থেকে দুটি মোবাইল নম্বর নেওয়া হবে। পরবর্তীতে ওই নম্বরগুলোতেই তিনি যোগাযোগ করতে পারবেন।

যে বন্দির স্বজনদের সঙ্গে যোগাযোগের দিন থাকবে, আগের দিন তার দেওয়া নম্বর দুটোতে মেসেজ পাঠিয়ে নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সার্ভিস ইনোভেশন ফান্ড এবং বাংলাদেশ কারা কর্তৃপক্ষের সহায়তায় এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক।

বন্দিদের এই সেবা দিতে টাঙ্গাইল জেলা কারাগারের ভেতরে একটি কক্ষে চারটি ফোন বুথ তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বড় বড় কারাগারগুলোতে আরও বেশি বুথ তৈরি করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে