বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত শাহীন ব্যাপারী মারা গেছেন

news-image

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত শাহীন ব্যাপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের একথা জানান।
এর আগে দুপুরে বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার জানিয়েছিলেন, শাহীন ব্যাপারীর অবস্থার হঠাৎ করে অবনতি হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহীন ব্যাপারির অস্ত্রোপচার শেষ হয়েছিল। তখন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, শাহীন ব্যাপারির আরও অস্ত্রোপচার করতে হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এই ফ্লাইটে থাকা ৩৬ বাংলাদেশির ২৬ জন মারা যান। আহত হন ১০ জন।

আহত ১০ জনের মধ্যে গত ১৮ মার্চ ঢাকায় আনা হয় শাহীন ব্যাপারী। তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ তিনি মারা যান।