,

সিলেটে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, ৫ জনের মৃত্যু

news-image

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে এক কলোনির ঘরে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, শনিবার রাত ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২৫), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), তার ছেলে তাহমিন (২) এবং নেহাইচক গ্রামের সেবুল মিয়া (১৭) ও ইয়াহিয়া উদ্দিন (১৮)।

ওসি বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতের সময় লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনির গ্যাস রাইজারে আগুণ লেগে যায়। পরে তা কলোনির আধা পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

নিহত তাসলিমার স্বামী ফজলু মিয়াকে (৪০) দগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিরকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে