রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদী থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার

news-image

বরিশালের চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে মৃতদেহগুলো ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে মাহফিল প্রাঙ্গনে রেখে দেয়।

পুলিশ ও মাহফিল কর্তৃপক্ষ ৫টি মৃতদেহের মধ্যে ৩ জনের পরিচয় সনাক্ত করতে পেরেছে। বাকি দুই জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সনাক্ত হওয়া মৃতদেহগুলোর মধ্যে গাজীপুরের শাহ আলী (২৮), একই জেলার জাকির হোসেন দিলদার (৩০) ও মুন্সীগঞ্জ জেলার বাদশা ঢালীর (৬৫) বলে নৌ পুলিশ জানিয়েছে।

বরিশাল নৌ বন্দর পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বেল্লাল হোসেন জানান, গত ৭ মার্চ মাহফিলের উদ্দেশ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ট্রলারটি চরমোনাইর উদ্দেশ্যে ছেড়ে যায়। চরমোনাই ঘাটে ভিড়ানোর পূর্বে কীর্তনখোলা-১০ লঞ্চের পেছনে নোঙ্গর করে আরও যাত্রী তোলার সময় ট্রলারটি কাঁত হয়ে যায়। এসময় পেছনে থাকা আরেকটি ট্রলার দুর্ঘটনা কবলিত ট্রলারটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এতে কয়েকজন নিখোঁজ ছিলেন। এরপর বরিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে বড় বড় লঞ্চ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও কাউকে উদ্ধার করতে পারেনি।

ওসি বেল্লাল হোসেন জানান, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ৫টি মৃতদেহ ভেসে উঠে। এরমধ্যে ৩ জনের পরিচয় সনাক্ত করা গেছে।

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে