,

বাংলাদেশ সীমান্তে প্রায় ১২শ ফাঁড়ি স্থাপনের অনুমোদন ভারতের

news-image

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ১২শ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার দেশটির লোকসভায় এ তথ্য জানান। তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য ইতোমধ্যে বর্ডার প্রোটেকশন গ্রিড (বিপিজি) গঠন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

এক প্রশ্নের লিখিত জবাবে কিরেন রিজিজু বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের জন্য এক হাজার ১৮৫টি ফাঁড়ির অনুমোদন দিয়েছে সরকার। বক্তব্যে তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিপিজি গঠন করা হয়েছে।

রাষ্ট্রীয় কর্তৃপক্ষসহ অন্যান্য অংশীদারদের সমন্বয়ে গঠিত বিপিজি সীমান্তের ওপার থেকে আসা হুমকিগুলো অব্যাহতভাবে পর্যালোচনা করতে থাকবে। সীমান্তে অপরাধের ধরনসহ অন্যান্য সন্দেহজনক কর্মকা- পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে বিপিজি। আর এসবের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কৌশল প্রণয়ন করা হবে। সীমান্ত বেষ্টনীর সামনের উপাদান, কার্যকর সীমান্ত অবকাঠামো, সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা তথ্য ও পুলিশ এই পাঁচটি ধাপে বিপিজি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে