,

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের যাবজ্জীবন

news-image

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আব্দুল হাকিম (৪৬), হাছেন আলী (৩৮),  লোকমান (৫৩), হাসান আলী (৩৩), একই উপজেলার কায়েমপুর গ্রামের মো. রানা (৩৩), নবির হোসেন (৩৬) ও বাতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৩)।

এদের মধ্যে রফিকুল পলাতক রয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান।

মামলা চলার সময় নবির মোল্লা নামে এক আসামি কারাগারে মারা যায়।
মামলার বরাত দিয়ে এপিপি জানান, ২০১০ সালের ১৬ জুলাই বিকালে উপজেলার কায়েমপুর গ্রামের সাহেব আলীর ১১ বছরের মেয়ে খুশি খাতুন পাশের মশিপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়ি তার মেয়ে আঁখি খাতুনের (৯) সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বিকালে কায়েমপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই মেয়েটির মা সাগরি খাতুন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে