রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ রায়ের কপি প্রস্তুত, বিকেলে প্রকাশ করা হবে

news-image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। বিকেলের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সত্যায়িত কপি পেতে পারেন।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বেলা পৌনে ১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত পঞ্চম বিশেষ আদালতের পেশকার মোকাররম হোসেন জানিয়েছিলেন, ‘রায়ের কপি প্রিন্ট করা শেষ হয়েছে। এখন এতে সিল মারা হচ্ছে। বিকেলের মধ্যেই খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সত্যায়িত কপি পেতে পারেন।’ একই সঙ্গে দুদকের আইনজীবীরাও এ কপি পাবেন বলে জানান মোকাররম হোসেন।

সূত্র: যমুনা টিভি, বনিক বার্তা

এ জাতীয় আরও খবর