রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯৫, আহত শতাধিক

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুরাতন ভবনে এক বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত ও ১৫০ জন গুরুতর আহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বোমা হামলার পর চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আহমেদ নাভিদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনেই আমি ব্যক্তিগত কিছু কাজ করতে গিয়েছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুটি চেকপোস্টের মাঝে ওই কূটনৈতিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। কাছেই জমহুরিয়া হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। প্রথম চেকপোস্টই অতিক্রমে সক্ষম হয় আত্মঘাতী ওই বোমাহামলাকারী। সে একটি এ্যাম্বুলেন্স চালিয়ে আসে।

স্থানীয় সময় দুপুর পৌণে একটায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, পুলিশ আত্মঘাতী ওই বোমা হামলাকারীকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে। সিএনএন/ আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা