সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি

news-image

পদ্মা সেতুর অগ্রগতি অর্ধেকেরও বেশি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর কাজ ‘যথাসময়ে’ শেষ হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৫১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া মূল প্রকল্পের কাজের ৫৬ শতাংশ শেষ হয়েছে। আর চলতি সপ্তাহে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলেও জানান তিনি।

ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে আসবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন। এ সময় তিনি পদ্মা সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন।

গত ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় পদ্মা সেতু।

পদ্মা সেতুতে ৪২টি খুঁটির (পিলার) ওপর মোট ৪১টি স্প্যান বসানো হবে। এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হবে। ৪১টি স্প্যানের অংশগুলো চীনে তৈরি হচ্ছে। এর পর সমুদ্রপথে এগুলো জাহাজে করে দেশে আনা হয়। সেখান থেকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নিয়ে তা ফিটিং করা হয়।

দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন। আর ওপর দিয়ে চলবে যানবাহন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা