রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত সীমান্তে গোলাগুলি: নিহত ৭, ব্যাপক উত্তেজনা

news-image

আজাদ কাশ্মীরের নিয়ন্ত্ররণ রেখায় ভারতীয় বাহিনী ও পাক সেনাদের গোলাগুলিতে ৭ সেনা সদস্য নিহত হয়েছে। নিহতদের মাঝে ৩ জন ভারতীয় সেনা ও ৪ জন পাকিস্তানের সেনা সদস্য রয়েছেন। এ ছাড়াও বহু আহত হয়েছেন। সোমবার পাক-ভারতের জান্দরোট সীমান্তে দুই বাহিনীর মাঝে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় দুই বাহিনীর মাঝে ব্যাপক উত্তেজনা কাজ করছে।

পাক-ভারতের পাল্টাপাল্টি পরমাণু যুদ্ধের হুমকি আসার একদিন পরই দুই দেশের সীমান্তে এ ধরণের হামলার ঘটনা ঘটলো।

পাক সেনাবাহিনীর আন্ত জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাক সেনারা রাস্তা মেরামতের কাজ করছিল। এসময় ভারতীয় বাহিনী এলোপাথাড়ি গুলি শুরু করে। হামলার পাল্টা জবাবে ভারতীয় বাহিনীর সদস্যরা নিহত হয়। এ ছাড়াও বেশি কিছু সদস্য আহত হয়।

উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতির জন্য ২০০৩ সালে পাক ও ভারতীয় বাহিনীর মাঝে চুক্তি সংঘটিত হয়েছিল। তবে এ চুক্তি লঙ্ঘন করেই দুদেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। চলতি মাসের চার জানুয়ারিতেও ভারতীয় বাহিনীর গুলিতে ৩ জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছিল। এর আগে গত বছরের আগস্ট মাসে ভারতীয় বাহিনীর গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হয়। সূত্র: ডন উর্দু

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা