সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব নিয়েই প্রতিদ্বন্দ্বী পার্টি বিজেপি ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। এর আগে, গত সপ্তাহেই দলের নতুন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করে কংগ্রেস।

শনিবার নয়াদিল্লীর ২৪ আকবর রোডে দলীয় কার্যালয়ে রাহুলের হাতে এই দায়িত্ব তুলে দেন মা সোনিয়া গান্ধী। ২০১৩ সালে দলের দু’নম্বর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার পদোন্নতি হল ৪৭ বছরের রাহুলের। রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও সেসময় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ শীর্ষ কংগ্রেস নেতারা। এদিন সকাল থেকে কংগ্রেস দফতর সেজে উঠেছিল। ছিলেন লোকশিল্পীরা। চলে মিষ্টি বিতরণ।

গুজরাট ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সোনিয়া গান্ধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর।

রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। কিন্তু, আর কেউ প্রার্থী না হওয়ায় গত সোমবার সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করে এআইসিসি। তার পর এদিন ৪৯ তম সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন তিনি। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা