সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনের হুশিয়ারি: সাগরতলের ইন্টারনেট ক্যাবলে হামলা চালাতে পারে রাশিয়া

news-image

নিউজ ডেস্ক : সাগরতলের ইন্টারনেট ক্যাবলে রাশিয়া হামলা চালাতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের শীর্ষপদস্থ এক সামরিক কর্মকর্তা। দেশটির সামরিক বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ বলেন, সাগরতলে যোগাযোগ মাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি ব্রিটেন ও ন্যাটোর অগ্রাধিকারে থাকা উচিত।

এটি সর্বোচ্চ বিপজ্জনক ও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে। বিবিসি জানায়, রাশিয়া এ ধরনের হামলা চালালে ইন্টারনেট সংযোগ তছনছ হয়ে যাবে এবং যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে মহাবিপর্যয় দেখা দেবে। ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক খাতও।

সাগরতলে ইন্টারনেট ক্যাবল সংযুক্ত থাকে, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ এবং মহাদেশের সঙ্গে অনলাইন সংযোগ রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউটের সামরিক থিংকট্যাংকদের নিয়ে এক বৈঠকে স্যার স্টুয়ার্ট বলেন, ‘সাগরতলে এ হুমকি আমাদের দৈনন্দিন জীবনে এক নতুন ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। রাশিয়ার পরমাণু ও গতানুগতিক- উভয় শ্রেণীর আধুনিক সাবমেরিন ও জাহাজ থেকে আসা এ হুমকি মোকাবেলায় আমাদের আটলান্টিক জোটকে (ন্যাটো) আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, ‘সাগরতলের যোগাযোগ সংযোগ সুরক্ষায় বিশেষ মিশন পরিচালনাকে অগ্রাধিকারে রাখতে হবে। কারণ রাশিয়ার সামরিক তথ্য সংগ্রহ ও সক্ষমতা বাড়াতে নতুন আধুনিক জাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে। স্টুয়ার্ট বলেন, ‘যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলোর অবশ্যই রাশিয়ার সামরিক আধুনিকায়নের বিষয়টি বুঝতে হবে এবং দেশটির সমকক্ষ হওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করতে হবে।

সাগরতলে ক্যাবল সংযোগে সম্ভাব্য এ হামলা আমাদের জীবনে নতুন ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, ‘রাশিয়া যদি ক্যাবল সংযোগ কেটে দেয় তাহলে কেমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আপনারা বুঝতে পারছেন। এটি তাৎক্ষণিকভাবে আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে বিপর্যয় ডেকে আনবে।’ সমুদ্রের নিচের ইন্টারনেট ক্যাবল যোগাযোগের মাধ্যমে প্রতিদিন ১০ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থের বাণিজ্যিক লেনদেন হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা