সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে বিশাল সামরিক বাজেটে সই করলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জন্য রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেটে সই করেছেন। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-২০১৮ গতকাল (মঙ্গলবার) পাস হয়েছে।

তারপর ট্রাম্প এ বাজেটে সই করেন। গত ৯ নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেস তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে।

হোয়াইট হাউজে বাজেট পাসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই প্রতিরক্ষা বাজেট পাসের মাধ্যমে আমরা আমেরিকার পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করলাম।

ট্রাম্প গতকাল যে বাজেট পাস করেছেন তা রাশিয়াসহ তার পরের সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা